জানাজা
৫/৭. অধ্যায়ঃ
মৃত ব্যক্তির জন্য কাঁদা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ عَلِيٍّ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «إِن السِّقْطَ لَيُرَاغِمُ رَبَّه إِذَا أَدْخَلَ أَبَوَيْهِ النَّارَ فَيُقَالُ: أَيُّهَا السِّقْطُ الْمُرَاغِمُ رَبَّه أَدْخِلْ أَبَوَيْكَ الْجَنَّةَ فَيَجُرُّهُمَا بِسَرَرِه حَتّى يُدْخِلَهُمَا الْجَنَّةَ». رَوَاهُ ابْنُ مَاجَهْ
বর্ণনাকারী ‘আলী (রাঃ)
রাসূলুল্লাহ (সা.) বলেছেনঃ গর্ভপাতে নষ্ট হওয়া সন্তানও তার পিতা-মাতাকে জাহান্নামে প্রবেশ করানোর সময় তার ‘রবের’ সাথে বিতর্ক করবে। এর ফলে তখন বলা হবে, হে গর্ভপাতে নষ্ট হওয়া সন্তান! তোমার পিতা-মাতাকে জান্নাতে নিয়ে যাও। তখন সে অপূর্ণাজ্ঞ সন্তান তার পিতা-মাতাকে নিজের নাড়ী দিয়ে টেনে জান্নাতে নিয়ে যাবে। (ইবনু মাজাহ) [১]
[১] য‘ঈফ : ইবনু মাজাহ্ ১৬০৮, ইবনু আবী শায়বাহ্ ১১৮৮৭, য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ১৪৬৭। কারণ এর সানাদে মানদিল ইবনু ‘আলী সর্বসম্মতক্রমে একজন দুর্বল রাবী।