জানাজা
৫/৭. অধ্যায়ঃ
মৃত ব্যক্তির জন্য কাঁদা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِىْ سَعِيْدٍ قَالَ: جَاءَتِ امْرَأَةٌ إِلى رَسُولِ اللّهِ ﷺ فَقَالَتْ: يَا رَسُولَ اللّهِ ذَهَبَ الرِّجَالُ بِحَدِيْثِكَ فَاجْعَلْ لَنَا مِنْ نَفْسِكَ يَوْمًا نَأْتِيْكَ فِيْهِ تُعَلِّمُنَا مِمَّا عَلَّمَكَ اللّهُ. فَقَالَ: «اجْتَمِعْنَ فِىْ يَوْمِ كَذَا وَكَذَا فِىْ مَكَانِ كَذَا وَكَذَا» فَاجْتَمَعْنَ فَأَتَاهُنَّ رَسُولُ اللّهِ ﷺ فَعَلَّمَهُنَّ مِمَّا عَلَّمَهُ اللّهُ ثُمَّ قَالَ: «مَا مِنْكُنَّ امْرَأَةٌ تُقَدِّمَ بَيْنَ يَدَيْهَا من وَلَدِهَا ثَلَاثَةً إِلَّا كَانَ لَهَا حِجَابًا مِنَ النَّارِ» فَقَالَتِ امْرَأَةٌ مِنْهُنَّ: يَا رَسُولَ اللّهِ أَوِ اثْنَيْنِ؟ فَأَعَادَتْهَا مَرَّتَيْنِ. ثُمَّ قَالَ: «وَاثْنَيْنِ وَاثْنَيْنِ وَاثْنَيْنِ» . رَوَاهُ البُخَارِيُّ
বর্ণনাকারী আবূ সা‘ঈদ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে একজন মহিলা এসে বলল, হে আল্লাহর রাসূল! পুরুষ আপনার বানী শুনে উপকৃত হচ্ছে, (এ অবস্থায়) আপনি আমাদের জন্য একটি দিন নির্দিষ্ট করে দিন, যেদিন আমরা আপনার খিদমাতে উপস্থিত হব। আপনি আমাদেরকে ওসব কথা শুনাবেন, যা আল্লাহ আপনাকে বলেছেন। (এ কথা শুনে) রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে দিন ও স্থান নির্ধারণ করে উপস্থিত থাকতে বললেন। সে মতে মহিলাগণ সেখানে একত্রিত হলো। রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে ওসব কথাই শিক্ষা দিলেন, যা আল্লাহ তাঁকে শিক্ষা দিয়েছেন। অতঃপর তিনি বললেন, তোমাদের মধ্যে যার তিনটি সন্তান তার আগে মৃত্যুবরণ করেছে, সে তার ও জাহান্নামের মধ্যে আড়াল হবে। এ কথা শুনে তাদের একজন জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! যদি আগে দুই সন্তান মৃত্যুবরণ করে এবং সে কথাটি দুইবার পুনরাবৃত্তি করল। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লাম) বললেন- যদি দুইজনও হয়, দুইজন হয়, দুইজন হয়। (বুখারী) [১]
[১] সহীহ : বুখারী ৭৩১০, শু‘আবুল ঈমান ৯২৮৭, সহীহ আল জামি‘ আস্ সগীর ৫৮০৫।