জানাজা

৫/৬. অধ্যায়ঃ

মৃত ব্যক্তির দাফনের বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَبْدِ اللّهِ بْنِ عُمَرَ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ: «إِذَا مَاتَ أَحَدُكُمْ فَلَا تَحْبِسُوهُ وَأَسْرِعُوا بِه إِلى قَبْرِه وَلْيُقْرَأْ عِنْدَ رَأْسِه فَاتِحَةُ الْبَقَرَةِ وَعِنْدَ رِجْلَيْهِ بِخَاتِمَةِ الْبَقَرَةِ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيْمَانِ. وَقَالَ: وَالصَّحِيْحُ أَنَّه مَوْقُوْفٌ عَلَيْهِ

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)

আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি, তোমাদের কেউ মারা গেলে তাকে আটকিয়ে রেখ না। বরং তাকে তার ক্ববরে তাড়াতাড়ি পৌঁছে দাও। তার (ক্ববরে দাঁড়িয়ে) মাথার কাছে সূরাহ্‌ আল বাক্বারাহ্‌-র প্রথমাংশ এবং তার দুই পায়ের কাছে সূরাহ্‌ আল বাক্বারাহ্‌-র শেষাংশের আয়াতগুলো পড়বে। (বায়হাক্বী; এ বর্ণনাটিকে শু’আবুল ঈমানে উদ্ধৃত করেছেন এবং বলেছেন, এটি মাওকুফ হাদীস) [১]

[১] খুবই দুর্বল : শু‘আবুল ঈমান ৮৮৫৪, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ৪১৪০। কারণ এর সানাদে ইয়াহ্ইয়া ইবনু ‘আবদুল্লাহ আল বাবিলতী এবং আইয়ূব ইবনু নাহীক উভয়েই দুর্বল রাবী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18