জানাজা
৫/৬. অধ্যায়ঃ
মৃত ব্যক্তির দাফনের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَن جَابر قَالَ: رُشَّ قَبْرُ النَّبِيِّ ﷺ وَكَانَ الَّذِىْ رَشَّ الْمَاءَ عَلى قَبْرِه بِلَالُ بْنُ رَبَاحٍ بِقِرْبَةٍ بَدَأَ مِنْ قِبَلِ رَأْسِه حَتَّى انْتَهى إِلى رِجْلَيْهِ. رَوَاهُ الْبَيْهَقِيُّ. فِىْ دَلَائِل النُّبُوَّةِ
বর্ণনাকারী জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
নবী (ﷺ)-এর ক্ববরের উপর পানি ছিটিয়ে দেয়া হয়েছিল। তাঁর ক্ববরে বিলাল ইবনু রাবাহ (রাঃ) পানি ছিটিয়ে দিয়েছিলেন। তিনি মশক দিয়ে তাঁর মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত পানি ছিটিয়ে দেন। (বায়হাক্বী- দালায়িলুল নিবুওয়াহ্) [১]
[১] মাওযূ‘ : বায়হাক্বী ৬৫৩৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৭৪৩, শারহুস্ সুন্নাহ্ ১৫১৫। শায়খ আলবানী (রহঃ) ‘ইরওয়া’ তে বলেছেন, এর সানাদে ওয়াক্বিদী একজন মিথ্যার অপবাদপ্রাপ্ত রাবী।