জানাজা

৫/৬. অধ্যায়ঃ

মৃত ব্যক্তির দাফনের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ جَابِرٍ قَالَ: لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ جَاءَتْ عَمَّتِىْ بِأَبِىْ لِتَدْفِنَه فِىْ مَقَابِرِنَا فَنَادى مُنَادِىْ رَسُولِ اللّهِ ﷺ: «رُدُّوا الْقَتْلى إِلى مَضَاجِعِهِمْ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَالدَّارِمِيُّ وَلَفْظُه لِلتِّرْمِذِيِ

বর্ণনাকারী জাবির (রাঃ)

উহুদের যুদ্ধের দিন আমার ফুফু আমার পিতার (‘আবদুল্লাহর) লাশ আমাদের ক্ববরস্থানে দাফন করার জন্য নিয়ে আসলেন। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ)-এর তরফ থেকে একজন আহবানকারী জানালেন, শাহীদদেরকে তাঁদের শাহাদাতের জায়গায় পৌছিয়ে দাও। (আহ্‌মাদ, তিরমিযী, আবূ দাউদ, নাসায়ী, দারিমী; হাদীসের শব্দগুলো হলো তিরমিযীর)। [১]

[১] সহীহ : আবূ দাঊদ ৩১৬৫, আত্ তিরমিযী ১৭১৭, ইবনু মাজাহ্ ১৫১৬, আহমাদ ১৪১৬৯, ইবনু হিব্বান ৩১৮৩, সহীহ আল জামি‘ আস্ সগীর ৩৫০৩।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18