জানাজা

৫/৫. অধ্যায়ঃ

জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ مُحَمَّدِ بْنِ سِيْرِيْنَ قَالَ: إِنَّ جَنَازَةً مَرَّتْ بِالْحَسَنِ بْنِ عَلِيٍّ وَابْنِ عَبَّاسٍ فَقَامَ الْحَسَنُ وَلَمْ يَقُمِ ابْنُ عَبَّاسٍ فَقَالَ الْحَسَنُ: أَلَيْسَ قَدْ قَامَ رَسُولُ اللّهِ ﷺ لِجَنَازَةِ يَهُودِيٍّ؟ قَالَ: نَعَمْ ثُمَّ جلس. رَوَاهُ النَّسَائِيُّ

বর্ণনাকারী মুহাম্মাদ ইবনু সিরীন (রহঃ)

একবার একটি জানাযাহ্‌ হাসান ইবনু ‘আলী ও ইবনু ‘আব্বাস (রাঃ)-এর কাছ দিয়ে অতিক্রম করছিল। (জানাযাহ্‌ দেখে) হাসান দাঁড়িয়ে গেলেন। কিন্তু ইবনু ‘আব্বাস দাঁড়ালেন না। হাসান (ইবনু ‘আব্বাসকে দাঁড়াননি দেখে) বললেন, রসুলুল্লাহ (ﷺ) কি একজন ইয়াহূদীর লাশ দেখে দাঁড়িয়ে যাননি? ইবনু আব্বাস বললেন, হ্যাঁ দাঁড়িয়েছিলেন, (প্রথম দিকে) শেষের দিকে আর দাঁড়াননি। (নাসায়ী) [১]

[১] সহীহ : নাসায়ী ১৯২৫, ১৯২৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18