জানাজা

৫/৫. অধ্যায়ঃ

জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ ثَوْبَانَ قَالَ: خَرَجْنَا مَعَ النَّبِيِّ ﷺ فِي جَنَازَةٍ فَرَأَى نَاسًا رُكْبَانًا فَقَالَ: «أَلَا تَسْتَحْيُونَ؟ إِنَّ مَلَائِكَةَ اللّهِ عَلَى أَقْدَامِهِمْ وَأَنْتُمْ عَلى ظُهُورِ الدَّوَابِّ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَرَوى أَبُو دَاوُدَ نَحْوَه وَقَالَ التِّرْمِذِيّ: وَقَدْ رُوِىَ عَنْ ثَوْبَانَ مَوْقُوفًا

বর্ণনাকারী সাওবান (রাঃ)

আমরা (একদিন) এক ব্যক্তির জানাযাহ্ সালাতের জন্য নবী (ﷺ)-এর সাথে বের হলাম। তিনি কিছু লোককে আরোহী অবস্থায় দেখে বললেন, তোমাদের কি লজ্জাবোধ হচ্ছে না? আল্লাহর মালায়িকাহ্ (ফেরেশ্তাগণ) নিজেদের পায়ে হেঁটে চলেছেন, আর তোমরা পশুর পিঠে বসে যাচ্ছ? (তিরমিযী, ইবনু মাজাহ্ ইমাম আবূ দাঊদ ও ইমাম তিরমিযী বলেন, এ হাদীসটি সাওবান থেকে মাওকুফ হিসেবে বর্ণনা করা হয়েছে।)[১]

[১] য‘ঈফ : আত্ তিরমিযী ১০১২, মুসতাদরাক লিল হাকিম ১৩১৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৮৫৬, য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ২১৭৭, ইবনু মাজাহ্ ১৪৮০।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18