ঈমান (বিশ্বাস)

১/৫. অধ্যায়ঃ

কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتّى يَكُوْنَ هَوَاهُ تَبَعًا لِّمَا جِئْتُ بِه. رَوَاهُ فِىْ شَرْح السُّنَّة وَقَالَ النَّوَوِىُّ فِىْ اَرْبَعِيْنِه هذَا حَدِيْثٌ صَحِيْحٌ رَوَيْنَاهُ فِىْ كِتَابِ الْحُجَّةِ بِاِسْنَادٍ صَحِيْحٍ

বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মু’মিন হতে পারবে না যতক্ষণ না তার মনের প্রবৃত্তি আমার আনা দ্বীন ও শরী‘আতের অধীন না হবে-(শারহে সুন্নাহ)। ইমাম নাবাবী তার “আরবা‘ঈন” গ্রন্থে বলেছেন, এটা একটা সহীহ হাদীস। আমরা কিতাবুল হুজ্জাত-এ হাদীসটি সহীহ সানাদসহ বর্ণনা করিছে। [১]

[১] য‘ঈফ : ইবনু আবু ‘আসিম-এর ‘আস্ সুন্নাহ’ ১৫। কারণ এর সানাদে নু‘আয়ম ইবনু হাম্মাদ নামক একজন দুর্বল রাবী রয়েছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18