জানাজা

৫/৪. অধ্যায়ঃ

মাইয়্যিতের গোসল ও কাফন - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ جَابِرٍ قَالَ: أَتى رَسُولَ اللّهِ ﷺ عَبْدُ اللّهِ بْنَ أُبَيٍّ بَعْدَمَا أُدْخِلَ حُفْرَتَه فَأَمَرَ بِه فَاُخْرِجَ فَوَضَعَه عَلى رُكْبَتَيْهِ فَنَفَثَ فِيهِ مِنْ رِيقِه وَأَلْبَسَه قَمِيصَه قَالَ: وَكَانَ كَسَا عَبَّاسًا قَمِيْصًا. (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী জাবির (রাঃ)

মুনাফিক্ব দলপতি ‘আবদুল্লাহ ইবনু উবাইকে ক্ববরে নামাবার পর রাসূলুল্লাহ (ﷺ) সেখানে উপস্থিত হলেন। তিনি তাকে ক্ববর থেকে উঠাবার নির্দেশ দিলেন। ক্ববর থেকে উঠাবার পর তিনি (ﷺ) তাকে তাঁর দু‘হাঁটুর উপর রাখলেন। নিজের মুখের পবিত্র থুথু তার মুখে দিলেন। নিজের জামা তাকে পরালেন। জাবির (রাঃ) বলেন, ‘আব্দুল্লাহ ইবনু উবাই ‘আব্বাস (রাঃ) কে তার নিজের জামা পরিয়েছিলেন। (বুখারী ও মুসলিম) [১]

[১] সহীহ : বুখারীর ১৩৫০, মুসলিম ২৭৭৩, নাসায়ী ২০১৯, মুসান্নাফ ‘আবদুর রাযযাক্ব ৯৯৩৮।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18