জানাজা
৫/৩. অধ্যায়ঃ
মুমূর্ষু ব্যক্তির নিকট যা বলতে হয় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «اِقْرَؤُوْا سُوْرَةَ (يس) عَلى مَوْتَاكُمْ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
বর্ণনাকারী মা‘ক্বিল ইবনু ইয়াসার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা মৃত ব্যক্তির সামনে সূরাহ্ ইয়াসীন পড়ো। (আহমাদ, আবূ দাঊদ, ইবনু মাজাহ্) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৩১২১, ইবনু মাজাহ্ ১৪৪৮, সুনানুল কুবরা লিন নাসায়ী ১০৮৪৬, ইবনু হিব্বান ৩০০২, আদ্ দা‘ওয়াতুল কাবীর ৬২০, ইরওয়া ৬৮৮, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ৫৮৬১, য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ১০৭২।