জানাজা
৫/৩. অধ্যায়ঃ
মুমূর্ষু ব্যক্তির নিকট যা বলতে হয় - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «إِذَا حَضَرْتُمُ الْمَرِيْضَ أَو الْمَيِّت فَقُوْلُوْا خَيْرًا فَإِن الْمَلَائِكَةَ يُؤَمِّنُوْنَ عَلى مَا تَقُوْلُوْنَ» . رَوَاهُ مُسْلِمٌ
বর্ণনাকারী উম্মু সালামাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা কোন অসুস্থ ব্যক্তির কাছে কিংবা কোন মৃত্যু পথযাত্রীর কাছে ভাল ভাল কথা বলবে। কারণ তোমরা তখন যা বলো, (তা’ শুনে) মালাকগণ (ফেরেশতারা) ‘আমীন’ ‘আমীন’ বলেন। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৯১৯, আত্ তিরমিযী ৯৭৭, আবূ দাঊদ ৩১১৫, নাসায়ী ১৮২৫, ইবনু মাজাহ্ ১৪৪৭, মুসান্নাফ ‘আবদুর রাযযাক্ব ৬০৬৬, ইবনু আবী শায়বাহ্ ১০৮৪৭, আহমাদ ২৬৪৯৭, ইবনু হিব্বান ৩০০৫, মুসতাদরাক লিল হাকিম ৬৭৫৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭১২৪, শারহুস্ সুন্নাহ্ ১৪৬১, সহীহ আত্ তারগীব ৩৪৮৯, সহীহ আল জামি‘ আস্ সগীর ৪৯১।