ঈমান (বিশ্বাস)
১/০. অধ্যায়ঃ
ঈমান (বিশ্বাস) - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللهِ قَالَ : جَاءَ رَجُلٌ إِلى رَسُولِ اللهِ ﷺ مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرَ الرَّأْسِ نَسْمَعُ دَوِيَّ صَوْتِه وَلَا نَفْقَهٗ مَا يَقُوْلُ حَتّى دَنَا مِنْ رَسُولِ اللهِ ﷺ فَإِذَا هُوَ يَسْأَلُ عَنِ الْإِسْلَامِ فَقَالَ رَسُولُ اللهِ ﷺ : خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ فَقَالَ : هَلْ عَلَيَّ غَيْرُهُنَّ؟ فَقَالَ : لَا اِلَّا أَنْ تَطَوَّعَ». قَالَ رَسُولُ اللهِ ﷺ : وَصِيَامُ شَهْرِ رَمَضَانَ. قَالَ : هَلْ عَلَـيَّ غَيْرُه؟ قَالَ : لَا اِلَّا أَنْ تَطَوَّعَ. قَالَ وَذَكَرَ لَه رَسُولُ اللهِ ﷺ الزَّكَاةَ فَقَالَ هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ فَقَالَ : لَا اِلَّا أَنْ تَطَوَّعَ. قَالَ : فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ : وَاللهِ لَا أَزِيدُ عَلى هذَا وَلَا أَنْقُصُ مِنْهُ فَقَالَ رَسُولُ اللهِ ﷺ : أَفْلَحَ الرَّجُلُ إِنْ صَدَقَ. مُتَّفَقٌ عَلَيْهِ
বর্ণনাকারী তালহা ইবনু 'উবায়দুল্লাহ (রাঃ)
একজন নাজদবাসী লোক এলোমেলো কেশে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে আসল। আমরা তার ফিসফিস শব্দ শুনতে পাচ্ছিলাম। কিন্তু বেশ দূরে থাকার কারণে কিছুই বুঝতে পারছিলাম না। এমনকি সে রাসূলুল্লাহ (ﷺ)-এর খুব নিকটে এসে পৌঁছল। সে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করল (ইসলাম কি?)। রাসূলুল্লাহ (ﷺ) উত্তরে বললেন, দিন-রাতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা। তখন সে লোকটি বলল, এছাড়া কি আর কোন সালাত আমার উপর ফরজ? তিনি বললেন, না। তবে তুমি নাফল সালাত আদায় করতে পারো।তারপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, রমাযান মাসের সিয়াম পালন করবে। সে ব্যক্তি বলল, এছাড়া কি আর কোন সিয়াম আমার উপর ফারয? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, না। তবে ইচ্ছামাফিক (নাফল) সিয়াম পালন করতে পারো।বর্ণনাকারী বলেন, এরপর রাসূলুল্লাহ (ﷺ) যাকাতের কথা বর্ণনা করলেন। পুনরায় সে লোকটি বলল, এছাড়া কি আর কোন সদাক্বাহ আমার উপর ফরজ? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, না, কিন্তু স্বেচ্ছায় দান করার ইখতিয়ার রয়েছে। অতঃপর লোকটি এ কথা বলতে বলতে চলে গেল– আল্লাহর কসম, এর উপর আমি কিছু বেশিও করব না এবং কমও করব না। (এটা শুনে) রাসূলুল্লাহ (ﷺ) বললেন, লোকটি যদি তার কথায় সত্য বলে থাকে, তাহলে (জাহান্নাম হতে) সাফল্য লাভ করল। [১]
[১] সহীহ : বুখারী ৪৬, মুসলিম ১১, আবূ দাঊদ ৩৯১, নাসায়ী ৪৫৮, সহীহ ইবনু হিব্বান ১৭২৪, ইরওয়া ২৯৬।