জানাজা
৫/১. অধ্যায়ঃ
রোগী দেখা ও রোগের সওয়াব - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَفِي رِوَايَةِ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ مُرْسَلًا: «أَفْضَلُ الْعِيَادَةِ سُرْعَةُ الْقِيَامِ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ
বর্ণনাকারী সা‘ঈদ ইবনু মুসাইয়্যিব-
রোগীকে দেখার উত্তম নিয়ম হলো তাড়াতাড়ি উঠে যাওয়া। [১]
[১] য‘ঈফ : শু‘আবুল ঈমান ৮৭৮৫, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ২৫১৭। শায়খ আলবানী (রহঃ) বলেন, হাদীসটি মুরসাল হওয়ার সাথে আরো দু’টি কারণে য‘ঈফ। প্রথমতঃ বাসারী শায়খ একজন মাজহূল রাবী এবং দ্বিতীয়তঃ আবূ মুহাম্মাদ আল ‘আতাকী আমার নিকট একজন অপরিচিত রাবী।