জানাজা

৫/১. অধ্যায়ঃ

রোগী দেখা ও রোগের সওয়াব - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «إِذَا كَثُرَتْ ذُنُوبُ الْعَبْدِ وَلَمْ يَكُنْ لَه مَا يُكَفِّرُهَا مِنَ الْعَمَلِ ابْتَلَاهُ اللّهُ بِالْحَزَنِ لِيُكَفِّرَهَا عَنهُ» . رَوَاهُ أَحْمَدُ

বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বান্দার গুনাহ যখন বেশী হয়ে যায় এবং এসব গুনাহের কাফ্‌ফারার মতো যথেষ্ট নেক ‘আমাল তার না থাকে, তখন আল্লাহ তা’আলা তাকে বিপদে ফেলে চিন্তাগ্রস্ত করেন। যাতে এ চিন্তাগ্রস্ততা তার গুনাহের কাফ্‌ফারাহ্ হয়ে যায়। [১]

[১] য‘ঈফ : আহমাদ ২৫২৩৬, শু‘আবুল ঈমান ৯৪৫৭, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ২৬৯৫, য‘ঈফ আত্ তারগীব ১৯৯৪, য‘ঈফ আল জামি‘ ৬৭৮। শায়খ আলবানী (রহঃ) বলেনঃ এর সানাদে লায়স বিন সুলায়ম রয়েছে যিনি একজন দুর্বল এবং মুখতালাত্ব রাবী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18