ঈমান (বিশ্বাস)

১/৫. অধ্যায়ঃ

কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولَ اللهِ ﷺ مَنْ دَعَا إِلى هُدًى كَانَ لَه مِنَ الْأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَه لَا يَنْقُصُ ذلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ دَعَا إِلى ضَلَالَةٍ كَانَ عَلَيْهِ مِنَ الْإِثْمِ مِثْلُ اۤثَامِ مَنْ تَبِعَه لَا يَنْقُصُ ذلِكَ مِنْ اۤثَامِهِمْ شَيْئًا. رَوَاهُ مُسْلِمٌ

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন লোককে সৎ কাজের দিকে আহ্বান করবে, তার জন্যও সে পরিমাণ সাওয়াব রয়েছে যা তার অনুসারীদের জন্য রয়েছে, অথচ তাদের সাওয়াবের কোন অংশ একটুও কমবে না। অনুরূপ যে ব্যক্তি কাউকে গোমরাহীর দিকে আহ্বান করে তারও সে পরিমাণ গুনাহ হবে, যতটুকু গুনাহ তার অনুসারীদের জন্য হবে। অথচ এটা অনুসারীদের গুনাহ্‌কে একটুও কমাবে না। [১]

[১] সহীহ : মুসলিম ২৬৭৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18