ঈমান (বিশ্বাস)

১/৫. অধ্যায়ঃ

কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ أَبْغَضُ النَّاسِ إِلَى اللهِ ثَلَاثَةٌ مُلْحِدٌ فِي الْحَرَمِ وَمُبْتَغٍ فِي الْإِسْلَامِ سُنَّةَ الْجَاهِلِيَّةِ وَمُطَّلِبُ دَمِ امْرِئٍ بِغَيْرِ حَقٍّ لِيُهَرِيقَ دَمَه. رَوَاهُ الْبُخَارِيُّ

বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তিন ব্যক্তি আল্লাহ তা‘আলার কাছে সবচেয়ে বেশী ঘৃণিত।(১) যে ব্যক্তি মাক্কার হারাম এলাকার মধ্যে নিষিদ্ধ ও গুনাহের কাজ করে।(২) যে ব্যক্তি ইসলামে থেকে (ইসলাম-পূর্ব) জাহিলী যুগের নিয়ম-নীতি অনুকরণ করে।(৩) যে ব্যক্তি বিনা অপরাধে শুধু অন্যায়ভাবে (রক্তপাতের উদ্দেশ্যে) কোন লোকের রক্তপাত ঘটায়। [১]

[১] সহীহ : বুখারী ৬৮৮২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৫৯০২, সহীহাহ্ ৭৭৮, সহীহ আল জামি‘ ৪০।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18