সালাত
৪/৪৪. অধ্যায়ঃ
পবিত্রতা অর্জন ও সকাল সকাল মসজিদে গমন - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ عَمْرِو بْنِ حُرَيْثٍ: أَنَّ النَّبِيَّ ﷺ خَطَبَ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ قَدْ أَرْخى طَرَفَيْهَا بَيْنَ كَتِفَيْهِ يَوْمَ الْجُمُعَةِ. رَوَاهُ مُسْلِمٌ
বর্ণনাকারী ‘আমর ইবনু হুরায়স (রাঃ)
নবী (ﷺ) জুমু‘আর দিনে খুতবাহ্ দিলেন। তখন তাঁর মাথায় ছিল কালো পাগড়ী। পাগড়ীর দুইমাথা তাঁর দুইকাঁধের মাঝখানে ঝুলিয়ে দিয়েছিলেন। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ১৩৫৯, আবী দাঊদ ৪০৭৭, নাসায়ী ৫৩৪৬, ইবনু মাজাহ্ ১১০৪, আহমাদ ১৮৭৩৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৯৭৭, শারহুস্ সুন্নাহ্ ১০৭৫, সহীহাহ্ ৭১৮।