সালাত

৪/৪৪. অধ্যায়ঃ

পবিত্রতা অর্জন ও সকাল সকাল মসজিদে গমন - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ: كَانَ النِّدَاءُ يَوْمَ الْجُمُعَةِ أَوَّلُه إِذَا جَلَسَ الْإِمَامُ عَلَى الْمِنْبَرِ عَلى عَهْدِ رَسُولِ اللّهِ ﷺ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ فَلَمَّا كَانَ عُثْمَانُ وَكَثُرَ النَّاسُ زَادَ النِّدَاءَ الثَّالِثَ عَلَى الزَّوْرَاءِ. رَوَاهُ البُخَارِيُّ

বর্ণনাকারী সায়িব ইবনু ইয়াযীদ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ), আবূ বাক্‌র (রাঃ) ও উমর (রাঃ)-এর খিলাফাতকালে জুমু‘আর প্রথম আযান দেওয়া হত ইমাম মিম্বারে বসলে। উসমান (রাঃ) খলীফা হবার পর, লোকের সংখ্যা বেড়ে গেলে তিনি 'যাওরা'-এর উপর তৃতীয় আযান বাড়িয়ে দিলেন। (বুখারী) [১]

[১] সহীহ : বুখারী ৯১২, শারহুস্ সুন্নাহ্ ১০৭১, আত্ তিরমিযী ৫১৬, ইবনু মাজাহ্ ১১৩৫।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18