ঈমান (বিশ্বাস)
১/০. অধ্যায়ঃ
ঈমান (বিশ্বাস) - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : أَتى أَعْرَابِيُّ النَّبِيَّ ﷺ فَقَالَ دُلَّنِي عَلى عَمَلٍ إِذَا عَمِلْتُه دَخَلْتُ الْجَنَّةَ قَالَ : تَعْبُدُ اللهَ وَلَا تُشْرِكُ بِه شَيْئًا وَتُقِيمُ الصَّلَاةَ الْمَكْتُوْبَةَ وَتُؤَدِّي الزَّكَاةَ الْمَفْرُوضَةَ وَتَصُومُ رَمَضَانَ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِه لَا أَزِيدُ عَلى هذَا شَيْئًا وَلَا أَنْقُصُ مِنْهُ فَلَمَّا وَلّى قَالَ النَّبِيُّ ﷺ مَنْ سَرَّه أَنْ يَنْظُرَ إِلى رَجُلٍ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَلْيَنْظُرْ إِلى هذَا. مُتَّفَقٌ عَلَيْهِ
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)
জনৈক (বেদুঈন) লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! আমাকে এমন একটা কাজের সন্ধান দিন যা করলে আমি সহজে জান্নাতে পৌছাতে পারি। নবী (ﷺ) বললেন, আল্লাহর ‘ইবাদাত করতে থাকবে, তাঁর সাথে কাউকে শারীক করবে না, ফরজ সালাত ক্বায়িম করবে, ফরজ যাকাত আদায় করবে এবং রমাযানের সিয়াম পালন করবে। এ কথা শুনে লোকটি বলল, আল্লাহর কসম, যাঁর হাতে আমার জীবন রয়েছে! আমি এর থেকে বেশিও করব না, কমও করব না। সে লোক যখন চলে গেল তখন নবী (ﷺ) বললেন, কেউ যদি জান্নাতী কোন লোককে দেখে আনন্দিত হতে চায়, সে যেন এ লোককে দেখে। [১]
[১] সহীহ : বুখারী ১৩৯৭, মুসলিম ১৪, আহমাদ ৮৫, সহীহ আত্ তারগীব ৭৪৮; মিশকাতের লেখক বুখারী মুসলিমের বর্ণনা একত্র করেছেন।