সালাত

৪/৪৪. অধ্যায়ঃ

পবিত্রতা অর্জন ও সকাল সকাল মসজিদে গমন - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَنْ تَكَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ وَالْإِمَامُ يَخْطُبُ فَهُوَ كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا وَالَّذِىْ يَقُولُ لَه أَنْصِتْ لَيْسَ لَه جُمُعَةٌ» . رَوَاهُ أَحْمَدُ

বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেন: যে ব্যক্তি জুমু‘আর দিন খুতবার সময় কথা বলে, সে ভারবাহী গাধার মতো (বোঝা বহন করে, ফল ভোগ করতে পারে না)। আর যে ব্যক্তি অন্যকে চুপ করতে বলে তারও জুমু‘আহ্‌ নেই। (আহ্‌মাদ) [১]

[১] য‘ঈফ : আহমাদ ২০৩৩, য‘ঈফ আত্ তারগীব ৪৪০। কারণ এর সানাদে রাবী মুজালিদ ইবনু সা‘ঈদ আল হামদানী-কে ইয়াহ্ইয়া আল ক্বত্ত্বান, ‘আবদুর রহমান বিন মাহদী, আহমাদ, ইবনু মা‘ঈন এবং নাসায়ী (রহঃ)-সহ আরো অনেকে দুর্বল বলেছেন। আর হাফিয ইবনু হাজার (রহঃ) বলেছেন, সে শক্তিশালী নয়, জীবনের শেষ সময়ে তার স্মৃতিশক্তিতে পরিবর্তন সাধিত হয়েছে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18