সালাত

৪/৪৪. অধ্যায়ঃ

পবিত্রতা অর্জন ও সকাল সকাল মসজিদে গমন - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ نَافِعٍ قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ: نَهى رَسُولُ اللّهِ ﷺ أَنْ يُقِيْمَ الرَّجُلُ الرَّجُلَ مِنْ مَقْعَدِه وَيَجْلِسَ فِيهِ. قِيْلَ لِنَافِعٍ: فِي الْجُمُعَةِ قَالَ: فِي الْجُمُعَة وَغَيْرِهَا. (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)

আমি ‘আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)-কে বলতে শুনেছি, নবী (ﷺ) (সালাতের সময়) কাউকে অপরজনকে তার স্থান হতে উঠিয়ে দিয়ে নিজে সেখানে বসতে নিষেধ করেছেন। নাফি’কে জিজ্ঞেস করা হলো, এটা কি শুধু জুমু’আর সালাতের জন্য। উত্তরে তিনি বললেন, জুমু’আর সালাত ও অন্যান্য সালাতেও। (বুখারী ও মুসলিম) [১]

[১] সহীহ : বুখারী ৯১১, মুসলিম ২১৭৭।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18