সালাত

৪/৪৩. অধ্যায়ঃ

জুমার সালাত ফরজ - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنِ ابْنِ مَسْعُودٍ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ لِقَوْمٍ يَتَخَلَّفُونَ عَنِ الْجُمُعَةِ: «لَقَدْ هَمَمْتُ أَنْ امُرَ رَجُلًا يُصَلِّىْ بِالنَّاسِ ثُمَّ أُحْرِقَ عَلى رِجَالٍ يَتَخَلَّفُونَ عَنِ الْجُمُعَةِ بُيُوتَهُمْ» . رَوَاهُ مُسْلِمٌ

বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু মাস্‘ঊদ (রাঃ)

নবী (ﷺ) এমন লোক সম্পর্কে বলেছেন, যারা জুমু’আর সালাতে উপস্থিত হয় না, তাদের সম্পর্কে আমি চিন্তা করে দেখেছি যে, আমি কাউকে আদেশ করব, সে আমার স্থানে লোকদের ইমামত করবে। আর আমি গিয়ে তাদের ঘরে আগুন লাগিয়ে দেবো। (মুসলিম) [১]

[১] সহীহ : মুসলিম ৬৫২, ইবনু আবী শায়বাহ্ ৫৫৩৯, আহমাদ ৩৮১৬, ইবনু খুযায়মাহ্ ১৮৫৩, সুনানুল বায়হাক্বী আল কুবরা ৪৯৩৫, সহীহ আত্ তারগীব ৭২৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18