ঈমান (বিশ্বাস)

১/৪. অধ্যায়ঃ

কবরের আজাব - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ هذَا الَّذِيْ تَحَرَّكَ لَهُ الْعَرْشُ وَفُتِحَتْ لَهٗ أَبْوَابُ السَّمَاءِ وَشَهِدَهٗ سَبْعُوْنَ أَلْفًا مِنَ الْمَلَائِكَةِ لَقَدْ ضُمَّ ضَمَّةً ثُمَّ فُرِّجَ عَنْهُ. رَوَاهُ النَّسَائِيُّসমস্যা? রিপোর্ট করুন!

বর্ণনাকারী ইবন উমর (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এই [সা‘দ ইবনু মু’আয (রাঃ)] সে ব্যক্তি যার মৃত্যুতে ‘আর্‌শও কেঁপেছিল (তার পবিত্র রূহ্‌ ‘আর্‌শে পৌঁছলে ‘আর্‌শের নিকটতম মালায়িকাহ্‌ খুশীতে আত্মহারা হয়ে গিয়েছিল) এবং আসমানের দরজা খুলে দিয়েছিল। তার জানাযায় সত্তর হাজার মালাক উপস্থিত হয়েছিলো। অথচ তার ক্ববর সংকীর্ণ হয়েছিলো। [রাসূলুল্লাহ (ﷺ) এর দু‘আর বারাকাতে] পরে তা প্রশস্ত হয়ে গিয়েছিলো। [১]

[১] সহীহ : নাসায়ী ২০৫৫, সহীহুল জামি‘ ৬৯৮৭।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18