সালাত
৪/৪১. অধ্যায়ঃ
সফরের সালাত - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَفِي رِوَايَة لمُسْلِمٍ عَنْ أبىْ هُرَيْرَةَ وَعَنْ حُذَيْفَةَ قَالَا: قَالَ رَسُولُ اللّهِ ﷺ فِي اخِرِ الْحَدِيثِ: «نَحْنُ الْاخِرُوْنَ مِنْ أَهْلِ الدُّنْيَا وَالْأَوَّلُونَ يَوْمَ الْقِيَامَةِ الْمَقْضِىْ لَهُم قَبْلَ الْخَلَائِقِ
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ) ও হুযায়ফাহ্ (রাঃ)
মুসলিমের অন্য এক রিওয়ায়াতে আবূ হুরায়রা ও হুযায়ফাহ্ (রাঃ) থেকে এভাবে বর্ণিত হয়েছে যে, তারা দুইজনই বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) হাদীসের শেষ দিকে বলেছেনঃ দুইনিয়ায় আগমনের দিক দিয়ে আমরা সকলের পেছনে। কিন্তু ক্বিয়ামাতের দিন আমরা সকলের আগে থাকব। সকলের আগে আমাদের হিসাব নেয়ার ও জান্নাতে প্রবেশ করার হুকুম দেয়া হবে। [১]
[১] সহীহ : মুসলিম ৮৫৬, ইবনু মাজাহ্ ১০৮৩।