সালাত
৪/৪১. অধ্যায়ঃ
সফরের সালাত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ نَافِعٍ قَالَ: إِنَّ عَبْدَ اللّهِ بْنَ عُمَرَ كَانَ يَرَى ابْنَهُ عُبَيْدَ اللّهِ يَتَنَفَّلُ فِي السَّفَرِ فَلَا يُنْكِرُ عَلَيْهِ. رَوَاهُ مَالِكٌ
বর্ণনাকারী নাফি‘ (রহঃ)
‘আবদুল্লাহ ইবনু উমর তাঁর পুত্র ‘উবায়দুইল্লাহকে সফর অবস্থায় নাফ্ল সালাত আদায় করতে দেখেছেন। তিনি তাঁকে তা করতে নিষেধ করতেন না। (মালিক) [১]
[১] য‘ঈফ : মুয়াত্ত্বা মালিক ৫১২। কারণ এর সানাদে বিচ্ছিন্নতা রয়েছে।