সালাত
৪/৪১. অধ্যায়ঃ
সফরের সালাত - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: صَلّى رَسُولُ اللّهِ ﷺ بِمِنًى رَكْعَتَيْنِ وَأَبُو بَكْرٍ بَعْدَه وَعُمَرُ بَعْدَ أَبِي بَكْرٍ وَعُثْمَانُ صَدَرًا مِنْ خِلَافَتِه ثُمَّ إِنَّ عُثْمَانَ صَلّى بَعْدُ أَرْبَعًا فَكَانَ ابْنُ عُمَرَ إِذَا صَلّى مَعَ الْإِمَامِ صَلّى أَرْبَعًا وَإِذَا صَلَّاهَا وَحْدَه صَلّى رَكْعَتَيْنِ. (مُتَّفق عَلَيْهِ)
বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) মিনায় (চার রাক্’আত বিশিষ্ট সালাত) দুইরাক্’আত সালাত আদায় করেছেন। তারপর আবূ বাক্রও দুইরাক্’আত সালাত আদায় করেছেন। অতঃপর উমরও দুইরাক্’আত সালাত আদায় করেছেন। উসমান (রাঃ) তার খিলাফাতকালের প্রথম দিকে দুই রাক্'আতই সালাত আদায় করতেন। কিন্তু পরে তিনি চার রাক্’আত আদায় করতে শুরু করেন। ইবনু উমর-এর ব্যাপারে বর্ণিত আছে যে, তিনি যখন ইমামের (উসমান-এর) সাথে সালাত আদায় করতেন, তখন চার রাক্’আত আদায় করতেন। আর একাকী হলে (সফরে) দুই রাক্’আত আদায় করতেন। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ১৬৫৫, মুসলিম ৬৯৪, ইবনু আবী শায়বাহ্ ১৩৯৭৮; শব্দবিন্যাস মুসলিমের।