সালাত
৪/৪১. অধ্যায়ঃ
সফরের সালাত - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: كَانَ النَّبِيُّ ﷺ فِي غَزْوَةِ تَبُوْكَ: إِذَا زَاغَتِ الشَّمْسُ قَبْلَ أَنْ يَرْتَحِلَ جَمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ وَإِنِ ارْتَحَلَ قَبْلَ أَنْ تَزِيْغَ الشَّمْسُ أَخَّرَ الظُّهْرَ حَتّى يَنْزِلَ لِلْعَصْرِ وَفِي الْمَغْرِبِ مِثْلَ ذلِكَ إِذَا غَابَتِ الشَّمْسُ قَبْلَ أَنْ يَرْتَحِلَ جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ وَإِنِ ارْتَحَلَ قَبْلَ أَنْ تَغِيْبَ الشَّمْسُ أَخَّرَ الْمَغْرِبَ حَتّى يَنْزِلَ لِلْعِشَاءِ ثُمَّ يَجْمَعُ بَيْنَهُمَا. رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيُّ
বর্ণনাকারী মু‘আয ইবনু জাবাল (রাঃ)
নবী (ﷺ) তাবূকের যুদ্ধ চলাকালে যুহরের সময় সূর্য ঢলে গেলে যুহর ও ‘আস্রের সালাত দেরী করতেন এবং ‘আস্রের সালাতের জন্য মঞ্জিলে নামতেন অর্থাৎ- যুহর ও ‘আস্রের সালাত একসাথে আদায় করতেন। মাগরিবের সালাতের সময়ও তিনি এরুপ করতেন। সূর্য তাঁর ফিরে আসার আগে ডুবে গেলে তিনি (ﷺ) মাগরিব ও ‘ইশার সালাত একত্রে আদায় করতেন। আর সূর্য অস্ত যাবার আগে চলে আসলে তিনি (ﷺ) মাগরিবের সালাতে দেরী করতেন। ’ইশার সালাতের জন্য নামতেন এবং দুই সালাত একত্রে আদায় করতেন। (আবূ দাউদ, তিরমিযী) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ১২০৮, দারাকুত্বনী ১৪৬২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৫২৭, আত্ তিরমিযী ৫৫৩, ইরওয়া ৫৭৮।