সালাত

৪/৪০. অধ্যায়ঃ

সালাতুত তাসবিহ - প্রথম অনুচ্ছেদ

সালাতুত্ তাসবীহ-এর বর্ণনা- এ সালাতে অধিক তাসবীহ পাঠ করা হয় বিধায় একে সালাতুত্ তাসবীহ বলা হয়।

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ قَالَ: صَحِبْتُ ابْنَ عُمَرَ فِىْ طَرِيقِ مَكَّةَ فَصَلّى لَنَا الظُّهْرَ رَكْعَتَيْنِ ثُمَّ جَاءَ رَحْلَه وَجَلَسَ فَرَأَى نَاسًا قِيَامًا فَقَالَ: مَا يَصْنَعُ هَؤُلَاءِ؟ قُلْتُ: يُسَبِّحُونَ. قَالَ: لَوْ كُنْتُ مُسَبِّحًا أَتْمَمْتُ صَلَاتِي. صَحِبْتُ رَسُولِ اللّهِ ﷺ فَكَانَ لَا يَزِيْدُ فِي السَّفَرِ عَلى رَكْعَتَيْنِ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ كَذلِك. (مُتَّفق عَلَيْهِ)

বর্ণনাকারী হাফস ইবনু ‘আসিম (রহঃ)

একবার মাক্কাহ্-মাদীনার পথে ‘আবদুল্লাহ ইবনু উমারের সাথে থাকার আমার সোভাগ্য ঘটেছ। (যুহরের সালাতের সময় হলে) তিনি আমাদেরকে দুইরাক্’আত সালাত (জামা’আতে) আদায় করালেন। এখান থেকে তাঁবুতে ফিরে গিয়ে তিনি দেখলেন লোকেরা দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন লোকেরা কি করছে? আমি বললাম তারা নাফ্‌ল সালাত আদায় করছে। তিনি বললেন, আমাকে যদি নাফ্‌ল সালাতই আদায় করতে হয়, তাহলে ফরজ সালাতই তো পরিপূর্ণভাবে আদায় করা বেশী ভালো ছিল। কিন্তু যখন সহজ করার জন্য ফরজ সালাত ক্বস্‌র আদায়ের হুকুম হয়েছে তখন তো নফল সালাত ছেড়ে দেয়াই উত্তম।আমি রাসুলুল্লাহ (ﷺ) এর সাথে থাকার সৌভাগ্যও পেয়েছি। তিনি সফরের অবস্থায় দুইরাক’আতের বেশী (ফরজ) সালাত আদায় করতেন না। আবূ বাক্‌র, উমর, উসমান (রাঃ) এর সাথে চলারও সুযোগ আমার হয়েছে। তাঁরাও এভাবে দুই রাক’আতের বেশী আদায় করতেন না। (বুখারী, মুসলিম) [১]

[১] সহীহ : বুখারী ১১০২, মুসলিম ৬৮৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৫০৭, আবূ দাঊদ ১২২৩।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18