সালাত

৪/৪০. অধ্যায়ঃ

সালাতুত তাসবিহ - প্রথম অনুচ্ছেদ

সালাতুত্ তাসবীহ-এর বর্ণনা- এ সালাতে অধিক তাসবীহ পাঠ করা হয় বিধায় একে সালাতুত্ তাসবীহ বলা হয়।

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَنَسٍ قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللّهِ ﷺ مِنَ الْمَدِينَةِ إِلى مَكَّةَ فَكَانَ يُصَلِّىْ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ حَتّى رَجَعْنَا إِلَى الْمَدِينَةِ قِيلَ لَه: أَقَمْتُمْ بِمَكَّة شَيْئا قَالَ: «أَقَمْنَا بِهَا عَشْرًا». (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী আনাস (রাঃ)

আমরা (বিদায় হাজ্জের সময়) রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে মাদীনাহ্ হতে মাক্কায় গমন করেছিলাম। সেখানে তিনি মাদীনার ফেরত না আসা পর্যন্ত চার রাক্’আত ফরজ সালাতের স্থলে দুইরাক্’আত আদায় করেছেন। আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করা হয়েছে, আপনারা কি মাক্কায় কয়েক দিন অবস্থান করেছিলেন? জবাবে আনাস বললেন, হ্যাঁ, আমরা মাক্কায় দশদিন অবস্থান করেছিলাম। (বুখারী, মুসলিম) [১]

[১] সহীহ : বুখারী ১০৮১, মুসলিম ৬৯৩, ইবনু খুযায়মাহ্ ২৯৯৬, শারহুস্ সুন্নাহ্ ১০২৭, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৩৮৯।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18