সালাত

৪/৩৭. অধ্যায়ঃ

রমজান মাসের কিয়াম (তারাবিহ সালাত) - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ أُمِّ هَانِئ قَالَتْ: إِنَّ النَّبِيَّ ﷺ دَخَلَ بَيْتَهَا يَوْمَ فَتْحِ مَكَّةَ فَاغْتَسَلَ وَصَلّى ثَمَانِيَ رَكَعَاتٍ فَلَمْ أَرَ صَلَاةً قَطُّ أَخَفَّ مِنْهَا غَيْرَ أَنَّه يُتِمُّ الرُّكُوْعَ وَالسُّجُودَ. وَقَالَتْ فِي رِوَايَةٍ أُخْرى: وَذلِكَ ضُحًى (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী উম্মু হানী (রাঃ)

নবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাক্কাহ বিজয়ের দিন যখন আমার ঘরে আসলেন, প্রথমে তিনি গোসল করলেন। এরপর তিনি (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আট রাকা‘আত সালাত আদায় করলেন। এর আগে আমি কোন দিন তাঁকে এত সংক্ষেপে সালাত আদায় করতে দেখিনি। কিন্তু তিনি রুকূ‘ সাজদাহ ঠিক মতো করেছেন। অন্য এক বর্ণনায় আছে, তিনি বলেছেন, এটা ছিল চাশ্‌তের (চাশতের) সালাত। (বুখারী, মুসলিম) [১]

[১] সহীহ : বুখারী ১১৭৬, মুসলিম, আত্ তিরমিযী ৪৭৪, আহমাদ ২৬৯০০, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৪৯০২, শারহুস্ সুন্নাহ্ ১০০০, শামায়েল ২৪৬।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18