সালাত
৪/৩৬. অধ্যায়ঃ
দোয়া কুনুত - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَنَتَ رَسُولُ اللّهِ ﷺ شَهْرًا مُتَتَابِعًا فِي الظّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ وَصَلَاةِ الصُّبْحِ إِذا قَالَ: «سَمِعَ اللّهُ لِمَنْ حَمِدَه» مِنَ الرَّكْعَةِ الْاخِرَة يَدْعُوْ عَلَى احْيَاءٍ مِنْ بَنِىْ سُلَيْمٍ: عَلى رِعْلٍ وَذَكْوَانَ وَعُصَيَّةَ وَيُؤَمِّنُ مَنْ خَلْفَه. رَوَاهُ أَبُو دَاوُد
বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একাধারে এক মাস পর্যন্ত প্রতিদিন যুহর ‘আস্র, মাগরিব, ‘ইশা ও ফাজ্রের সালাতের শেষ রাক্‘আতে ‘সামি‘আল্লা-হু লিমান হামিদাহ’ বলার পর দু‘আ কুনূত পড়তেন। এতে তিনি (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বানী সুলায়ম-এর কয়েকটি গোত্র, রি’ল, যাকওয়ান, ‘উসাইয়্যাহ্ এর জীবিতদের জন্যে বদ্দু‘আ করতেন। পেছনের লোকেরা ‘আমীন’ আমীন’ বলতেন। (আবূ দাঊদ) [১]
[১] হাসান : আবূ দাঊদ ১৪৪৩।