সালাত

৪/৩৫. অধ্যায়ঃ

বিতরের সালাত - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ مَالِكٍ بَلَغَه أَنَّ رَجُلًا سَأَلَ ابْنَ عُمَرَ عَنِ الْوِتْرِ: أَوَاجِبٌ هُوَ؟ فَقَالَ عَبْدُ اللّهِ: قَدْ أَوْتَرَ رَسُولُ اللّهِ ﷺ وَأَوْتَرَ الْمُسْلِمُونَ. فَجَعَلَ الرَّجُلُ يُرَدِّدُ عَلَيْهِ وَعَبْدُ اللّهِ يَقُولُ: أَوْتَرَ رَسُولُ اللّهِ ﷺ وَأَوْتَرَ الْمُسْلِمُونَ. رَوَاهُ فِي الْمُوَطَّأ

বর্ণনাকারী ইমাম মালিক (রহঃ)

তিনি জানতে পারলেন যে, এক লোক ‘আব্দুল্লাহ্ ইবনু উমর-এর নিকট বিতরের সালাত ওয়াজিব কি-না তা প্রশ্ন করল। ‘আবদুল্লাহ ইবনু উমর বললেন, বিতরের সালাত রাসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আদায় করেছেন এবং মুসলিমরাও (সাহাবীগণ) আদায় করেছেন। ঐ লোক বারবার একই বিষয় জিজ্ঞেস করতে থাকেন। ইবনু 'উমারও একই উত্তর দিতে থাকেন যে, বিতরের সালাত রাসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আদায় করেছেন এবং মুসলিমরাও আদায় করেছেন। (মুয়াত্ত্বা ) [১]

[১] য‘ঈফ : মালিক ৪০৪, ইবনু আবী শায়বাহ্ ৬৮৫০, আহমাদ ৪৮৩৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18