সালাত

৪/৩৫. অধ্যায়ঃ

বিতরের সালাত - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ بُرَيْدَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللّهِ ﷺ يَقُولُ: الْوِتْرُ حَقٌّ فَمَنْ لَمْ يُوتِرْ فَلَيْسَ مِنَّا الْوِتْرُ حَقٌّ فَمَنْ لَمْ يُوتِرْ فَلَيْسَ مِنَّا الْوِتْرُ حَقٌّ فَمَنْ لَمْ يُوتِرْ فَلَيْسَ مِنَّا . رَوَاهُ أَبُو دَاوُدَ

বর্ণনাকারী বুরায়দাহ্ (রাঃ)

আমি রাসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বলতে শুনেছি : বিতরের সালাত আবশ্যক (অর্থাৎ ওয়াজিব)। তাই যে লোক বিতরের সালাত আদায় করল না, সে আমার উম্মাতের মাঝে গণ্য নয়। ‘বিতরের সালাত সত্য', যে বিতরের সালাত আদায় করল না সে আমার উম্মাতের মাঝে গণ্য হবে না। ‘বিতরের সালাত সত্য', যে লোক বিতরের সালাত আদায় করল না সে আমার উম্মাতের মাঝে গণ্য হবে না। ‘বিতরের সালাত সত্য', যে ব্যক্তি বিতরের সালাত আদায় করল না সে আমার উম্মাতের মাঝে গণ্য হবে না। (আবূ দাঊদ) [১]

[১] য‘ঈফ : আবূ দাঊদ ১৪১৯, য‘ঈফ আত্ তারগীব ৩৪০, য‘ঈফ আল জামি‘ ৬১৫০। কারণ এর সানাদে ‘আতাকী একজন দুর্বল রাবী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18