সালাত

৪/৩৪. অধ্যায়ঃ

আমলে ভারসাম্য বজায় রাখা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللّهُ عَنْهَا قَالَتْ: مِنْ كُلَّ اللَّيْلِ أَوْتَرَ رَسُولُ اللّهِ ﷺ مِنْ أَوَّلِ اللَّيْلِ وَأَوْسَطِه وَاخِرِه وَانْتَهى وِتْرُه إِلَى السَّحَرِ. (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রাত্রের প্রতি অংশেই বিতরের সালাত আদায় করেছেন- প্রথম রাতেও (ইশার সালাতের পরপর), মধ্যরাতেও এবং শেষ রাতেও। কিন্তু শেষ জীবনে তিনি (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বিতরের সালাতের জন্যে রাতের সাহরীর সময় (শেষভাগ) নির্ধারিত করে নিয়েছিলেন। (বুখারী, মুসলিম) [১]

[১] সহীহ : বুখারী ৯৯৬, মুসলিম ৭৪৫; শব্দবিন্যাস মুসলিমের।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18