সালাত
৪/৩৪. অধ্যায়ঃ
আমলে ভারসাম্য বজায় রাখা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ قَالَ: قَالَ رَجُلٌ مِنْ خُزَاعَةَ: لَيْتَنِىْ صَلَّيْتُ فَاسْتَرَحْتُ فَكَأَنَّهُمْ عَابُوْا ذلِكَ عَلَيْهِ فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللّهِ ﷺ يَقُوْلُ: «أَقِمِ الصَّلَاةَ يَا بِلَالُ أَرِحْنَا بِهَا» رَوَاهُ أَبُو دَاوُدَ
বর্ণনাকারী সালিম ইবনুল আবী জা‘দ (রাঃ)
খুযা’আহ্ গোত্রের এক লোক বলল, হায় আমি যদি সালাত আদায় করতাম, আরাম পেতাম। লোকেরা তার কথা শুনে মন খারাপ করল। তখন লোকটি বলল, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)–কে বলতে শুনেছি : হে বিলাল! সালাতের জন্যে ইক্বামাত দাও। এর দ্বারা আমাকে আরাম দাও। (আবূ দাঊদ) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৪৯৮৫।