সালাত

৪/৩৩. অধ্যায়ঃ

কিয়ামুল লাইল-এর প্রতি উৎসাহ দান - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: خُذُوْا مِنَ الْأَعْمَالِ مَا تُطِيقُونَ فَإِنَّ اللّهَ لَا يَمُلُّ حَتّى تَمَلُّوْا. (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন : যত পরিমাণ তোমরা সামর্থ্য রাখো তত পরিমাণ ‘আমাল করো। এ জন্য আল্লাহ তা’আলা সওয়াব দিতে ক্লান্ত হন না, যতক্ষণ তোমরা ক্লান্ত না হবে। (বুখারী, মুসলিম) [১]

[১] সহীহ : বুখারী ১৯৭০, মুসলিম ৭৮২।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18