সালাত

৪/৩৩. অধ্যায়ঃ

কিয়ামুল লাইল-এর প্রতি উৎসাহ দান - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «أَشْرَافُ أُمَّتَيْ حَمَلَةُ الْقُرْانِ وَأَصْحَابُ اللَّيْلِ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ

বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন : আমার উম্মাতের মাঝে বেশী সম্ভ্রান্ত অর্থাৎ উন্নত মর্যাদার অধিকারী ব্যক্তি তারাই, যারা কুরআন বহনকারী ও সালাত আদায়ের মাধ্যমে রাত জাগরণকারী। (বায়হাকী-শু’আবুল ঈমান) [১]

[১] মাওযূ‘ : শু‘আবুল ঈমান ২৯৭৭, য‘ঈফাহ্ ২৪১৬, য‘ঈফ আত্ তারগীব ৩৬৬, য‘ঈফ আল জামি‘ ৮৭২। এর সানাদে রাবী সা‘দ ইবনু সা‘ঈদ সম্পর্কে ইমাম বুখারী (রহঃ) বলেছেন, لا يصح حديثة তার হাদীস বিশুদ্ধ নয়। আর তার শিক্ষক নাহশাল هَالِكٌ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18