সালাত
৪/৩৩. অধ্যায়ঃ
কিয়ামুল লাইল-এর প্রতি উৎসাহ দান - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللّهِ أَيُّ الدُّعَاءِ أَسْمَعُ؟ قَالَ: «جَوْفُ اللَّيْلِ الاخر وَدُبُرَ الصَّلَوَاتِ الْمَكْتُوْبَاتِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ
বর্ণনাকারী আবূ উমামাহ্ (রাঃ)
প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল! কোন সময়ের দুইআ আল্লাহর নিকট বেশি কবূল হয়। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বললেন, মাঝরাতের শেষ ভাগের দুইআ। আর ফরজ সালাতের পরের দুইআ। (তিরমিযী) [১]
[১] হাসান : আত্ তিরমিযী ৩৪৯৯, আল কালিমুত্ব ত্বইয়্যিব ১১৪, সহীহ আত্ তারগীব ১৬৪৮।