ঈমান (বিশ্বাস)

১/৩. অধ্যায়ঃ

তাকদীরের প্রতি ঈমান - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللهِ ﷺ نَتَذَاكَرُ مَا يَكُوْنُ إِذْ قَالَ رَسُولُ اللهِ ﷺ إِذَا سَمِعْتُمْ بِجَبَلٍ زَالَ عَنْ مَكَانِه فَصَدِّقُوا وَإِذَا سَمِعْتُمْ بِرَجُلٍ تَغَيَّرَ عَنْ خُلُقِه فَلَا تُصَدِّقُوْا بِه فَإِنَّهٗ يَصِيْرُ إِلى مَا جُبِلَ عَلَيْهِ. رَوَاهُ أَحْمَدُ

বর্ণনাকারী আবুদ্ দারদা (রাঃ)

আমরা একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বসেছিলাম এবং দুনিয়াতে যা কিছু সংঘটিত হচ্ছে এ ব্যাপারে আলাপ-আলোচনা করতেছিলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা যখন শুনবে যে, কোন পাহাড় তার নিজের জায়গা থেকে সরে গেছে তাতে তোমরা বিশ্বাস করতে পার। কিন্তু যখন শুনবে যে, কোন মানুষের (সৃষ্টিগত) স্বভাব-চরিত্রের পরিবর্তন ঘটেছে তাতে বিশ্বাস স্থাপন করবে না। কেননা মানুষ সেদিকে প্রত্যাবর্তন করবে যার উপর তার সৃষ্টি হয়েছে। [১]

[১] য‘ঈফ : আহমাদ ২৬৯৫৩, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ১৩৫। কারণ যুহরী আবুদ্ দারদা (রাঃ)-এর সাক্ষাৎ না পাওয়ায় হাদীসটির সানাদে বিচ্ছিন্নতা রয়েছে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18