সালাত
৪/৩২. অধ্যায়ঃ
রাতের সালাতে যা পড়তেন - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللّهُ عَنْهَا قَالَتْ: كَانَ تَعْنِي رَسُولَ اللّهِ ﷺ يَنَامُ أَوَّلَ اللَّيْلِ وَيُحْيِىْ اخِرَه ثُمَّ إِنْ كَانَتْ لَه حَاجَةٌ إِلى أَهْلِه قَضى حَاجَتَه ثُمَّ يَنَامُ فَإِنْ كَانَ عِنْدَ النِّدَاءِ الْأَوَّلِ جُنُبًا وَثَبَ فَأَفَاضَ عَلَيْهِ الْمَاءَ وَإِنْ لَمْ يَكُنْ جُنُبًا تَوَضَّأَ لِلصَّلَاةِ ثُمَّ صَلّى رَكْعَتَيْنِ. (مُتَّفَقٌ عَلَيْهِ)
বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের প্রথমাংশে ঘুমাতেন, আর শেষাংশে জেগে থাকতেন। এরপর তিনি যদি তাঁর কোন স্ত্রীর নিকট যাওয়া দরকার মনে করতেন যেতেন। এরপর আবার ঘুমিয়ে যেতেন। তিনি যদি ফজরের (ফজরের) পূর্বে আযানের সময় অপবিত্র অবস্থায় থাকতেন, উঠে যেতেন। নিজের শরীরে পানি ঢেলে নিতেন। আর অপবিত্র অবস্থায় না থাকলে ফাজ্রের (ফজরের) সালাতের জন্যে ওজু করতেন। (ফজরের) দুই রাক্‘আত (সালাত) আদায় করে নিতেন। (বুখারী, মুসলিম)[১]
[১] সহীহ : বুখারী ১১৪৬, মুসলিম ৭৩৯, নাসায়ী ১৬৮০।