সালাত

৪/৩২. অধ্যায়ঃ

রাতের সালাতে যা পড়তেন - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ الْمُغِيرَةِ قَالَ: قَامَ النَّبِيُّ ﷺ حَتّى تَوَرَّمَتْ قَدَمَاهُ فَقِيلَ لَه: لِمَ تَصْنَعُ هذَا وَقَدْ غُفِرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكِ وَمَا تَأَخَّرَ؟ قَالَ: «أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا». (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী মুগীরাহ্ (রাঃ)

রাত্রে সালাত (সালাত/নামায/নামাজ) আদায় করতে পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পা ফুলে যেত। তাঁকে বলা হলো, আপনি কেন এত কষ্ট করছেন। অথচ আপনার পূর্বের ও পরের সকল পাপ ক্ষমা করে দেয়া হয়েছে? (এ কথা শুনে) তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করলেন, আমি কী কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দা হবো না? (বুখারী, মুসলিম)[১]

[১] সহীহ : বুখারী ১২১৮, মুসলিম ২৮১৯।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18