সালাত

৪/৩২. অধ্যায়ঃ

রাতের সালাতে যা পড়তেন - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَا مِنْ مُسْلِمٍ يَبِيتُ عَلى ذِكْرٍ طَاهِرًا فَيَتَعَارَّ مِنَ اللَّيْل فَيَسْأَلُ اللّهَ خَيْرًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ

বর্ণনাকারী মু‘আয ইবনু জাবাল (রাঃ)

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন : যে মুসলিম রাত্রে পাক-পবিত্র অবস্থায় আল্লাহর যিক্‌র করে ঘুমিয়ে যায়, তারপর রাত্রে জেগে উঠে আল্লাহর নিকট কল্যাণ কামনা করে, আল্লাহ তাকে (দুনিয়া ও আখিরাতে) অবশ্যই কল্যাণ দান করেন। (আহ্‌মাদ, আবূ দাঊদ) [১]

[১] সহীহ : আবূ দাঊদ ৫০৪২, সহীহ আত্ তারগীব ৫৯৮, সহীহ আল জামি‘ ৫৭৫৪, আদ্ দা‘ওয়াতুল কাবীর ৪২৭।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18