সালাত

৪/৩০. অধ্যায়ঃ

সুন্নাত ও এর ফজিলত - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَبْدِ اللّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: لَقَدْ عَرَفْتُ النَّظَائِرَ الَّتِي كَانَ النَّبِيُّ ﷺ يَقْرِنُ بَيْنَهُنَّ فَذَكَرَ عِشْرِيْنَ سُورَةً مِنْ أَوَّلِ الْمُفَصَّلِ عَلى تَأْلِيفِ ابْنِ مَسْعُودٍ سُورَتَيْنِ فِي رَكْعَةٍ اخِرُهُنَّ ﴿حمٓ الدُّخَانَ﴾ وَ ﴿عَمَّ يَتَسَآءَلُوْنَ﴾. (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু মাস্‘ঊদ (রাঃ)

যেসব সূরাহ্‌ পরস্পর একই রকমের ও যেসব সূরাকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) একসাথে করতেন আমি এগুলোকে জানি। তাই ‘আবদুল্লাহ ইবনু মাসঊদ তাঁর ক্রমিক অনুযায়ী বিশটি সূরাহ্‌ যা (তিওয়ালে) মুফাস্‌সালের প্রথমদিকে তা গুণে গুণে বলে দিয়েছেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এ সূরাগুলোকে এভাবে একত্র করতেন যে, এক এক রাক্‌‘আতে দুই দুইটি সূরাহ্‌ পাঠ করতেন। আর বিশটি সূরার শেষের দুইটি হলো, (৪৪ নং সূরাহ্‌) হা-মীম আদ্‌ দুখা-ন ও (৭৮ নং সূরাহ্‌) ‘আম্মা ইয়াতাসা-আলূন। (বুখারী, মুসলিম) [১]

[১] সহীহ : বুখারী ৭৭৫, ৪৯৯৬, মুসলিম ৮২২।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18