সালাত

৪/৩০. অধ্যায়ঃ

সুন্নাত ও এর ফজিলত - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَطَاءٍ قَالَ: كَانَ ابْنُ عُمَرَ إِذَا صَلَّى الْجُمُعَةَ بِمَكَّةَ تَقَدَّمَ فَصَلّى رَكْعَتَيْنِ ثُمَّ يَتَقَدَّمُ فَيُصَلِّىْ أَرْبَعًا وَإِذَا كَانَ بِالْمَدِينَةِ صَلَّى الْجُمُعَةَ ثُمَّ رَجَعَ إِلى بَيْتِهفَصَلّى رَكْعَتَيْنِ وَلَمْ يُصَلِّ فِي الْمَسْجِدِ فَقِيلَ لَه. فَقَالَ: كَانَ رَسُولُ اللّهِ ﷺ يَفْعَلُه.رَوَاهُ أَبُو دَاوُدَ وَفِي رِوَايَةِ التِّرْمِذِيِّ قَالَ: رَأَيْتُ ابْنَ عُمَرَ صَلّى بَعْدَ الْجُمُعَةِ رَكْعَتَيْنِ ثمَّ صَلّى بَعْدَ ذلِكَ أَرْبَعًا

বর্ণনাকারী ইবনু উমর (রাঃ)

‘আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) যখন মাক্কায় জুমু’আর সালাত আদায় করতেন (তখন জুমু’আর ফার্‌য সালাত শেষ হবার পর) একটু সামনে এগিয়ে যেতেন এবং দুই রাক্‌’আত সালাত আদায় করতেন। এরপর আবার সামনে এগিয়ে যেতেন ও চার রাক্‌’আত সালাত আদায় করতেন। আর তিনি যখন মাদীনাতে ছিলেন, জুমু’আর সালাতের ফার্‌য আদায় করে নিজের বাড়ীতে চলে যেতেন। ঘরে দুই রাক্’আত সালাত আদায় করতেন, মসজিদে (ফার্‌জ সালাত ব্যতীত কোন) সালাত আদায় করতেন না। এর কারণ সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এমনই করতেন। আবূ দাঊদ, আর তিরমিযীর বর্ণনার ভাষা হলো, ‘আত্বা বললেন, আমি ইবনু উমরকে দেখেছি যে, তিনি জুমু’আর পরে দুই রাক্‌’আত সালাত আদায় করে আবার চার রাক্‌’আত আদায় করতেন। [১]

[১] সহীহ : আবূ দাঊদ ১১৩০, আত্ তিরমিযী ৫২৩, সুনান আল কুবরা লিল বায়হাক্বী ৫৯৪৬।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18