সালাত

৪/৩০. অধ্যায়ঃ

সুন্নাত ও এর ফজিলত - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ مَكْحُولٍ يَبْلُغُ بِه أَنَّ رَسُولَ اللّهِ ﷺ قَالَ: «مَنْ صَلّى بَعْدَ الْمَغْرِبِ قَبْلَ أَنْ يَتَكَلَّمَ رَكْعَتَيْنِ وَفِي رِوَايَةٍ أَرْبَعَ رَكَعَاتٍ رُفِعَتْ صَلَاتُه فِي عِلِّيِّيْنَ» . مُرْسَلًا

বর্ণনাকারী মাকহূল (রহঃ)

মাকহূল (রহঃ) এ হাদীসটির বর্ণনা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) পর্যন্ত পৌঁছিয়েছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন : যে লোক মাগরিবের সালাত আদায় করার পর কথাবার্তা বলার আগে দুই রাক্‘আত। আর এক বর্ণনায় আছে, চার রাক্‘আত সালাত আদায় করবে, তার সালাত ‘ইল্লীয়্যিনে পৌঁছে দেয়া হয়। (হাদীসটি মুরসাল) [১]

[১] য‘ঈফ : ইবনু আবী শায়বাহ্ ৫৯৩৫, য‘ঈফ আত্ তারগীব ৩৩৫। কারণ হাদীসটি মুরসাল তথা মুরসালুত্ তাবি‘ঈ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18