সালাত
৪/৩০. অধ্যায়ঃ
সুন্নাত ও এর ফজিলত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَنَسٍ قَالَ: كُنَّا بِالْمَدِينَةِ فَإِذَا أَذَّنَ الْمُؤَذِّنُ لِصَلَاةِ الْمَغْرِبِ ابْتَدَرُوا السَّوَارِيَ فَرَكَعُوْا رَكْعَتَيْنِ حَتّى إِنَّ الرَّجُلَ الْغَرِيْبَ لَيَدْخُلُ الْمَسْجِدَ فَيَحْسَبُ أَنَّ الصَّلَاةَ قَدْ صُلِّيَتْ مِنْ كَثْرَةِ مَنْ يُصَلِّيْهِمَا. رَوَاهُ مُسْلِمٌ
বর্ণনাকারী আনাস (রাঃ)
আমরা মাদীনায় ছিলাম। (এ সময়ে অবস্থা এমন ছিল যে, মুয়ায্যিন মাগরিবের আযান দিলে (কোন কোন সহাবা ও তাবি‘ঈ) মসজিদের খূঁটির দিকে দৌঁড়াতেন আর দুই রাক্‘আত সালাত আদায় করতে আরম্ভ করতেন। এমনকি কোন মুসাফির লোক মসজিদে এসে অনেক লোককে একা একা সালাত আদায় করতে দেখে মনে করতেন (ফার্য) সালাত বুঝি সমাপ্ত হয়ে গেছে। আর লোকেরা এখন সুন্নাত পড়ছে। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৮৩৭, বুখারী ৬৮২।