সালাত

৪/৩০. অধ্যায়ঃ

সুন্নাত ও এর ফজিলত - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ عُمَرَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللّهِ ﷺ يَقُول: أَرْبَعُ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ بَعْدَ الزَّوَالِ تُحْسَبُ بِمِثْلِهِنَّ فِي صَلَاةِ السَّحَرِ. وَمَا مِنْ شَيْءٍ إِلَّا وَهُوَ يُسَبِّحُ اللّهَ تِلْكَ السَّاعَةَ ثُمَّ قَرَأَ: ﴿يَتَفَيَّأُ ظِلَالُهٗ عَنِ الْيَمِيْنِ وَالشَّمَآئِلِ سُجَّدًا لِلّهِ وَهُمْ دَاخِرُوْنَ﴾ [النحل 16 : 48]. رَوَاهُ التِّرْمِذِيُّ وَالْبَيْهَقِيّ فِي شُعَبِ الْإِيْمَانِ

বর্ণনাকারী উমর (রাঃ)

আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে ইরশাদ করতে শুনেছি, তিনি বলেছেন : যুহরের পূর্বে সূর্য ঢলে যাওয়ার পর চার রাক্‘আত সালাত, তাহাজ্জুদের চার রাক্‘আত সালাত আদয় করার সমান। আর এ সময় সকল জিনিস আল্লাহ তা‘আলার পবিত্রতার ঘোষণা করে। তারপর তিনি (কুরআনের আয়াত) পড়লেন, “সকল জিনিসের ছায়া ডান দিক ও বাম দিক হতে আল্লাহ তা‘আলার জন্যে সিজদা করে ঝুঁকে থাকে। আর এর সবই বিনয়ী”- (সূরাহ্‌ আন্ নাহ্‌ল ১৬ : ৪৮)। (তিরমিযী, বায়হাক্বী ফী শু‘আবুল ঈমান) [১]

[১] য‘ঈফ : আত্ তিরমিযী ৩১২৮, য‘ঈফ আত্ তারগীব ৩২৬, য‘ঈফ আল জামি‘ ৭৫৪। কারণ এর সানাদে ‘আলী ইবনু ‘আসিম তার খারাপ মুখস্থশক্তি এবং ভুলের উপর অটল থাকার কারণে দুর্বল। তার শিক্ষক ইয়াহ্ইয়া আল বাক্কা-ও দুর্বল রাবী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18