সালাত

৪/২৮. অধ্যায়ঃ

মুক্তাদির ওপর ইমামের যা অনুসরণ করা কর্তব্য এবং মাসবুকের হুকুম - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «إِذَا جِئْتُمْ إِلَى الصَّلَاةِ وَنَحْنُ سُجُودٌ فَاسْجُدُوا وَلَا تَعُدُّوهُ شَيْئًا وَمَنْ أَدْرَكَ رَكْعَةً فَقَدْ أدْرَكَ الصَّلَاةَ» . رَوَاهُ أَبُو دَاوُدَ

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) এরশাদ করেছেনঃ তোমরা জামা’আতে শরীক হওয়ার জন্য সালাতে আসলে আমাদেরকে সাজদাহ্‌ অবস্থায় পেলে তোমরাও সাজদায় যাও। আর এ সিজদাকে (কোন রাক’আত) হিসেবে গণ্য করবে না। তবে যে লোক (ইমামের সাথে) এক রাক’আত প্রাপ্ত হবে সে সম্পূর্ণ সালাত পেয়ে গেল। (আবু দাঊদ) [১]

[১] হাসান : আবূ দাঊদ ৮৯৩, দারাকুত্বনী ১৩১৪, মুসতাদরাক আল হাকিম ১০১২, ইরওয়া ৪৯৬।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18