ঈমান (বিশ্বাস)

১/৩. অধ্যায়ঃ

তাকদীরের প্রতি ঈমান - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ فَرَغَ إِلى كُلِّ عَبْدٍ مِنْ خَلْقِه مِنْ خَمْسٍ مِنْ أَجَلِه وَعَمَلِه وَمَضْجَعِه وَأَثَرِه وَرِزْقِه. رَوَاهُ أَحْمَدُ

বর্ণনাকারী আবুদ্ দারদা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ তা'আলা পাঁচটি বিষয়ে তাঁর সৃষ্টজীবের জন্য চূড়ান্তভাবে (তাক্বদীরে) লিখে দিয়ে নির্ধারিত করে রেখেছেন:(১) তার আয়ুষ্কাল (জীবনকাল),(২) তার ‘আমাল (কর্ম),(৩) তার অবস্থান বা মৃত্যুস্থান,(৪) তার চলাফেরা (গতিবিধি) এবং(৫) এবং তার রিয্‌ক্ব (জীবিকা)। [১]

[১] সহীহ : আহমাদ ২০৭২৯, ইবনু আবুল ‘আস্-এর তাহ্ক্বীকুস্ সুন্নাহ, ৩০৩।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18