সালাত

৪/২৬. অধ্যায়ঃ

ইমামতির বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ أَنَسٍ قَالَ: مَا صَلَّيْتُ وَرَاءَ إِمَامٍ قَطُّ أَخَفَّ صَلَاةً وَلَا أَتَمَّ صَلَاةً مِنَ النَّبِيِّ ﷺ وَإِنْ كَانَ لَيَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ فَيُخَفِّفُ مَخَافَةَ أَنْ تُفْتَنَ أمُّه. (مُتَّفق عَلَيْهِ)

বর্ণনাকারী আনাস (রাঃ)

আমি নবী (ﷺ)-এর চেয়ে আর কোন ইমামের পেছনে এতো হালকা ও পরিপূর্ণ সালাত আদায় করিনি। তিনি যদি (সালাতের সময়) কোন শিশুর কান্নার শব্দ পেতেন, মা চিন্তিত হয়ে পড়বে মনে করে সালাত হালকা করে ফেলতেন। (বুখারী, মুসলিম) [১]

[১] সহীহ : বুখারী ৭০৮, মুসলিম ৪৭০।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18